Dinajpur Care Nursing College SCMS

Principal

“ইনস্টিটিউট অব নার্সিং সাইন্স দিনাজপুর” ২০১০ সালে যাত্রা শুরু করে ও  ২০১৫ সালে “কলেজ অব নার্সিং সাইন্স দিনাজপুর” উন্নিত করা হয় এবং পরবর্তীতে “দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ” নামে নাম করন করা হয়।

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ-এর শিক্ষার অনুকূল পরিবেশ ও উচ্চতর মানসম্মত নার্সিং শিক্ষার গুণগত ডিগ্রী অর্জন ছাড়াও পারদর্শী ও মানবিক দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ পেশাজীবি নার্স তৈরীতে সক্ষম। আন্তর্জাতিক মানসম্পন্ন ও দক্ষ নার্স গড়ার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা পুরণের লক্ষ্যে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ একটি নির্ভরযোগ্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান।

অত্র নার্সিং কলেজে বর্তমানে, ০৪টি ভিন্ন কোর্স - বিএসসি ইন নার্সিং (বেসিক), বিএসসি ইন নার্সিং (পোস্ট বেসিক), ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স পরিচালিত হয়। এখানে প্রায় ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও সুস্থ্যতা নিশ্চিত করতে সকল আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত। শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শুধুমাত্র মানসম্পন্ন ইন্টারেক্টিভ একাডেমিক শিক্ষাই নয় বরং শিক্ষার্থীদের শারীরিক, সামাজিক এবং আধ্যাত্মিক জীবনকে সমৃদ্ধ করার জন্য বিস্তৃত সহ-পাঠ্যক্রমিক ক্রিয়াকলাপ প্রদানের জন্য তার পরিসেবাগুলি প্রতিশ্রুতিবদ্ধ করে চলেছে।

জিয়া হার্ট ফাউন্ডেশন পরিচালিত এই নার্সিং কলেজের মান বৃদ্ধি, গুণগত শিক্ষা প্রদান এবং অভিজ্ঞতা সম্পন্ন সুদক্ষ গভর্নিং বডি নিরলস কাজ করে যাচ্ছে।

  • ২০০ শয্যা বিশিষ্ট “কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল” (১ম পর্যায় ৫০ শয্যা) এবং ৫০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত কার্ডিয়াক হাসপাতাল সহ মোট নিজস্ব ১০০ শয্যা হাসপাতাল। যেখানে শিক্ষার্থীরা বাস্তবে ক্লিনিক্যাল প্রশিক্ষণ গ্রহন করছে।
  • অত্যাধুনিক শিক্ষা উপকরণ সহ ক্লিনিক্যাল ল্যাব ও কম্পিউটার ল্যাব।
  • ইংরেজী ভাষা ও কম্পিউটার ব্যবহারে দক্ষ করে গড়ে তোলা।
  • পর্যাপ্ত মেডিকেল ও নার্সিং বিষয়ক বই সহ অধ্যাধুনিক লাইব্রেরী।
  • অনুমোদিত আসনের ৫ শতাংশ দরিদ্র, মেধাবী যোগ্যতাসম্পন্ন ছাত্র-ছাত্রীদের জন্য সংরক্ষিত আছে।
  • একটি আন্তর্জাতিক মানসম্পন্ন নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান অথচ শিক্ষা ব্যয় সাধারনের সাধ্যের মধ্যে।
  • প্রতিষ্ঠানের ডিগ্রীপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দের উচ্চজ্ঞান, দক্ষতা, পারদর্শীতা, দৃষ্টিভঙ্গি, জাতীয় ও আন্তর্জাতিক চাকুরী প্রাপ্যতার দাবী রাখে।
  • গুণগত শিক্ষা প্রদান এবং অভিজ্ঞতা সম্পন্ন সুদক্ষ গভর্নিং বডি।